২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে আইসিসিবিএম অনুষ্ঠিত

বিজনেস এবং ম্যানেজমেন্টের ওপর জাতীয় এবং আন্তর্জাতিক টিচিং কেস স্টাডিজগুলো প্রদর্শন করাই ছিল আইসিসিবিএম ২০২৩ এর উদ্দেশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 07:02 PM

Updated : 17 Aug 2023, 07:02 PM

ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে প্রথম ইন্টারন্যাশনাল কেস কনফারেন্স অন বিজনেস ম্যানেজমেন্ট (আইসিসিবিএম) অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত দিনব্যাপী এই কনফারেন্স ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় ছিল ‘এন্টারপ্রাইজ, প্র্যাকটিস অ্যান্ড লিডারশিপ ইন ইমার্জিং ইকোনোমিকস’। 

কনফারেন্সের উদ্বোধন করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, "ব্যবসায়ী নেতাদের যেহেতু সমস্যা সমাধানকারী হতে হবে তাই কেস স্টাডিভিত্তিক শিক্ষা প্রসারে ব্র্যাক ইউনিভার্সিটির এই উদ্যোগ প্রশংসনীয়। কেস স্টাডিজ শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণা কাজে উৎসাহিত করার জন্য একটি চমৎকার উপায়।"

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজনেস এবং ম্যানেজমেন্টের ওপর জাতীয় এবং আন্তর্জাতিক টিচিং কেস স্টাডিজগুলো প্রদর্শন করাই ছিল আইসিসিবিএম ২০২৩ এর উদ্দেশ্য।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্ট্রিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, "ইন্ড্রাস্টি-অ্যাকাডেমিয়ার সহযোগিতার ক্ষেত্রে এই কনফারেন্সকে অত্যন্ত একটি কার্যকর পদক্ষেপ। এই কনফারেন্সে বিভিন্ন ইন্ড্রাস্টির সম্পৃক্ততা অত্যন্ত আশা জাগানিয়া।"

কনফারেন্সে মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, সময় টেলিভিশন এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।