জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত
নতুন দিনক্ষণ পরে জানানো হবে।
বিএনপি হরতাল ডাকার পর রোববারের সব পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, “অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।”
ঢাকার কাকরাইল মোড়ে সংঘর্ষের কারণে নয়া পল্টনে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
শনিবার দুপুরে সমাবেশস্থল থেকে হ্যান্ডমাইকে হরতালের এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
