১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিইউবিটি গবেষণা সপ্তাহ শুরু রোববার

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ইউজিসি সদস্য আনোয়ার হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 04:25 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে গবেষণা সপ্তাহ।

রোববার থেকে শুরু হয়ে এ গবেষণা উৎসব ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বিইউবিটি রিসার্চ গ্রাজুয়েট স্কুল আয়োজিত এ গবেষণা সপ্তাহে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম প্রদর্শন, পোস্টার প্রেজেন্টেশন, গবেষণাভিত্তিক কর্মশালা ও প্যানেল আলোচনা, শিক্ষার্থীদের গবেষণা আইডিয়া প্রতিযোগিতা এবং সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য মোহাম্মদ আবু ইউসুফ।