১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা বিইউবিটির

শোক পদযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 06:18 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)।

রোববার বিশ্ববিদ্যালয় পরিবারের তরফে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এর আগে শোক পদযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আলী আহমেদ ও রেজিস্ট্রার হারুন-অর-রশিদ।

পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে হত্যা করে। এই হত্যাকণ্ডে প্রত্যক্ষ সহযোগিতা করে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সদস্যরা।

পরে শরীরে নিষ্ঠুর নির্যাতনের চিহ্নসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়েরবাজার এলাকায়। পরে তা বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে।