নগদ মেগা ক্যাম্পেইনে ৫ হাজারের বেশি পুরস্কার বিতরণ
শতাধিক মোটরসাইকেলসহ রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন, ফোন ও ট্যাব বিতরণ করা হয়েছে।
মোবাইলে আর্থিক সেবা কোম্পানি নগদ- এর মেগা ক্যাম্পেইনে এখন পর্যন্ত শতাধিক মোটরসাইকেল ও রেফ্রিজারেটরসহ পাঁচ হাজারের বেশি পণ্য বিজয়ীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, ২৩ মার্চ থেকে শুরু হওয়া এই মেগা ক্যাম্পেইনের পুরস্কারের অংশ হিসেবে এখন পর্যন্ত ৫৬০টি বাইক, রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন, ফোন ও ট্যাব বিতরণ করা হয়েছে।
বুধবারও নগদের প্রধান কার্যালয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া শপিংমলের বিজয়ীদের জন্য তিন হাজার ৩০০টি হেডফোন ও স্মার্টফোন বিতরণ করা হয়েছে। পাশাপাশি কুরিয়ারের মাধ্যমে হেডফোন ও স্মার্টফোন বিতরণ করা হয়েছে এক হাজার ৬৭৩টি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল খান, নুসরাত ফারিয়া, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ ও পার্সা ইভানা নগদ- এর হয়ে এ পুরস্কার বিতরণ করেন।
এ বিষয়ে নগদ- এর চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমদ বলেন, “গ্রাহকের জন্য খুশির একটি উপলক্ষ্য হিসেবে এসেছে নগদ- এর মেগা ক্যাম্পেইন। দেশজুড়ে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। প্রতিদিনিই বিজয়ীদের কাছে পৌঁছে যাচ্ছে কাঙ্ক্ষিত পুরস্কার।”
নগদ- এর মাধ্যমে নির্দিষ্ট মার্চেন্টে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে এসব উপহার পাওয়ার সুযোগ রয়েছে। তবে মেগা অফারের জন্য একজন গ্রাহক শুধু একবারই যোগ্য হবেন।
এছাড়া প্রতি ঘণ্টার কেনাকাটায় পেমেন্ট করে গ্রাহক পেতে পারেন ১০০ বা সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
আগামী ৩০ জুন পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে এবং এই ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ তিনবার ক্যাশব্যাক অফার পাবেন।
প্রতি ঘণ্টায় ১০ জন গ্রাহককে ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। যিনি ক্যাশব্যাক পাবেন, পরবর্তী কার্যদিবসে গ্রাহকের ওয়ালেটে সেটি পৌঁছে যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে।
