২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পথচারীদের ইফতার সামগ্রী দিচ্ছে প্রাণ

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে প্রাণ ড্রিংকিং ওয়াটার ও খেজুর। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 04:16 PM

Updated : 05 Apr 2023, 04:16 PM

রাজধানীর বিভিন্ন পয়েন্টে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে প্রাণ ড্রিংকিং ওয়াটার।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কোম্পানি জানায়, রোজার প্রথম দিন থেকে শুরু হওয়া এই উদ্যোগ চলবে শেষ রমজান পর্যন্ত।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে প্রাণ ড্রিংকিং ওয়াটার ও খেজুর।

প্রাণ ড্রিংকিং ওয়াটারের হেড অব মার্কেটিং ইনুরা জয়সুরিয়া বলেন, “ইফতারের ঠিক আগের মুহূর্তে আমাদের প্রতিনিধিরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বুথের মাধ্যমে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে। আবার গণপরিবহনে উঠে রোজাদারদের মাঝেও ইফতার বিতরণ করা হচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এ উদ্যোগ নিয়েছি।”

তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি পথচারীর মাঝে ইফতার সামগ্রী তুলে দিতে পারছি। এ উদ্যোগের জন্য রোজাদারদের কাছ থেকে ব্যাপক সাড়া ও ভালবাসা পাচ্ছি।”

মূলত, যানজটসহ দৈনন্দিন ব্যস্ততার কারণে অনেক রোজাদারকে ইফতারের মুহূর্তে সড়কে কাটাতে হয়। এই রোজাদারদের কষ্ট কিছুটা লাগব করতে এ উদ্যোগ নেওয়ার কথা বলেছে প্রাণ ড্রিংকিং ওয়াটার।