৯ ব্র্যান্ডশপে কেনাকাটায় বিকাশে দাম পরিশোধে ক্যাশব্যাক
সেইলর, ক্যাটস আই, মনসুন রেইন, কালার রোজ, কান্ট্রি বয়, শৈশব ফ্যাশন, ইউ-টার্ন ফ্যাশন এক্সপ্রেস, স্মার্টেক্স ও ফ্রিজোনে কেনাকাটায় এই অফার।
নয়টি লাইফস্টাইল ব্র্যান্ডশপে কেনাকাটায় বিকাশে দাম পরিশোধে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ৯ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
ব্র্যান্ডশপগুলো হল- সেইলর, ক্যাটস আই, মনসুন রেইন, কালার রোজ, কান্ট্রি বয়, শৈশব ফ্যাশন, ইউ-টার্ন ফ্যাশন এক্সপ্রেস, স্মার্টেক্স ও ফ্রিজোন।
বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব ব্র্যান্ডের প্রতিটিতে ১ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা ক্যাশব্যাক থাকছে পোশাকসহ লাইফস্টাইল পণ্য বিকাশে কেনার ওপর। ক্যাশব্যাক অফার চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
সেইলর, ক্যাটস আই, কালার রোজ, মনসুন রেইন, স্মার্টেক্স, শৈশব ফ্যাশন ও ইউ-টার্ন ফ্যাশন এক্সপ্রেসে প্রতিদিন সর্বোচ্চ ৩০০ টাকা করে এবং ক্যাম্পেইন চলাকালে মোট ১ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে।
ফ্রিজোন ও কান্ট্রি বয়-এ প্রতিদিন সর্বোচ্চ ২০০ টাকা করে এবং ক্যাম্পেইন চলাকালে মোট ১ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ে (চেকআউট পেমেন্ট) ব্যবহার করে গ্রাহকরা এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
