২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে বৈঠকে টাস্কফোর্স

ভোজ্য তেল, চিনি, আলু, পেঁয়াজ, মাংসসহ বিভিন্ন পণ্যের পরিবর্তিত দাম এ সভা থেকেই ঘোষণা করা হয়।

দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে বৈঠকে টাস্কফোর্স

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর উপস্থিতিতে সচিব তপন কান্তি ঘোষ এই সভা পরিচালনা করছেন। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2024, 01:48 PM

Updated : 20 Feb 2024, 01:48 PM

রোজার আগে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে টাস্কফোর্স ও জতীয় কমিটির সভা বসেছে বাণিজ্য মন্ত্রণালয়ে। 

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর উপস্থিতিতে সচিব তপন কান্তি ঘোষ এই সভা পরিচালনা করছেন। 

মঙ্গলবার বেলা ১২টায় শুরু হওয়া এই সভায় সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি, এফবিসিসিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভিন্ন ভোগ্যপণ্যের বড় যোগানদাতা বেসরকারি উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। 

'দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা' বিষয়ক টাস্কফোর্স ও জতীয় কমিটি প্রতিমাসে একবার সভায় মিলিত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দুই মাসের বিরতি দিয়ে হচ্ছে এই সভা। তবে বর্তমান সরকার গত ৩ জানুয়ারি, ১১ জানুয়ারি এবং সবশেষ ২১ জানুয়ারি তিনটি মন্ত্রী পর্যায়ের মিটিং হয়েছে।

ভোজ্য তেল, চিনি, আলু, পেঁয়াজ, মাংসসহ বিভিন্ন পণ্যের পরিবর্তিত দাম এসব সভা থেকেই ঘোষণা করা হয়।