জার্মানির আন্তর্জাতিক টিস্যু এক্সপোতে পারটেক্স টিস্যু
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টির বেশি দেশের ১২০টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে
জার্মানির ডুসেলডর্ফে শুরু হওয়া আন্তর্জাতিক টিস্যু এক্সপো-২০২৩ এ অংশ নিয়েছে পারটেক্স টিস্যু লিমিটেডের ব্র্যান্ড ‘পারটেক্স ক্লিন টিস্যু’।
২৮ মার্চ শুরু হওয়া এই আন্তর্জাতিক টিস্যু এক্সপো চলবে ৩০ মার্চ পর্যন্ত।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পারটেক্স গ্রুপ জানিয়েছে, পারটেক্স টিস্যু লিমিটেড ছাড়াও এক্সপোতে যুক্তরাষ্ট্র, জাপান, ভিয়েতনাম, তাইওয়ান, সুইডেনসহ বিশ্বের ৭৫টির বেশি দেশের ১২০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
পারটেক্স টিস্যু লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ বলেন, “এই প্রদর্শনীতে পারটেক্স টিস্যু লিমিটেড আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে এবং এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক টিস্যু শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি ব্যাবসায়িক সম্পর্ক স্থাপন করতে পারছে।”
