আকিজ সিরামিকসের আয়োজনে ‘আর্কিটেক্ট ফ্যামিলি নাইট’ অনুষ্ঠিত
এই মিলনমেলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থপতি বিভাগের স্থপতি এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়।
আকিজ সিরামিকসের আয়োজনে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে ‘আর্কিটেক্ট ফ্যামিলি নাইট’ অনুষ্ঠিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী ‘বন্ড অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক এই মিলনমেলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থপতি বিভাগের স্থপতি এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়।
অনুষ্ঠানে স্থপতি বিভাগের প্রধান স্থপতি মিজানুর রহমান বলেন, "আমাদের ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নয়নে একযোগে কাজ করতে এরকম আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের সফল স্থপতিদের একত্রিত হয়ে নিজেদের উদ্ভাবন, নতুন টেকনোলজি এবং সিরামিক শিল্প নিয়ে নিজেদের উপলব্ধিগুলো শেয়ার করার মাধ্যমে যে সম্পর্ক গড়ে উঠেছে, তা আমাকে অনুপ্রাণিত করে।"
এসময় আরও উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের জিএম (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের মার্কেটিং হেড মোহাম্মদ শাহরিয়ার জামান, অপারেশন ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।
আর্কিটেক্ট ফ্যামিলি নাইটে বিখ্যাত ব্যান্ড 'জলের গান' সংগীত পরিবেশন করে।
