২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের নতুন উপশাখা সিলেটের ফেঞ্চুগঞ্জে

এটা ব্যাংকের ২৩০তম উপশাখা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2023, 07:24 PM

Updated : 19 Feb 2023, 07:24 PM

সিলেটের ফেঞ্চুগঞ্জের সামাদ প্লাজায় যাত্রা শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (ইবিবিএল)-এর ২৩০তম উপশাখা ‘ফেঞ্চুগঞ্জ উপ-শাখা’। 

রোববার ইবিবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ ফেব্রুয়ারি সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান এ উপশাখার উদ্বোধন করেন।

সিলেট জোনের প্রধান মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শফিক উদ্দিন আহমদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা ফারজানা চৌধুরী, সমাজ সেবক আব্দুল বাছিত টুটুল ও অধ্যক্ষ আব্দুল জলিল। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপশাখা ইনচার্জ মো. খায়রুল কবীর।