২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সস ও কেচাপ’ তৈরিতে ২০ হাজার টন টমেটো সংগ্রহের লক্ষ্য প্রাণের

সারাদেশে ১০ হাজারের বেশি চুক্তিভিত্তিক কৃষক প্রায় দুই হাজার ২০০ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন।

‘সস ও কেচাপ’ তৈরিতে ২০ হাজার টন টমেটো সংগ্রহের লক্ষ্য প্রাণের

রাজশাহীর গোদাগাড়ী বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে (বিআইপি) সোমবার টমেটো সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2023, 07:02 PM

Updated : 03 Jan 2023, 07:02 PM

বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করতে চলতি বছর ২০ হাজার টন টমেটো সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষিপণ্য প্রক্রিয়াজাত কোম্পানি প্রাণ।

এ উপলক্ষে সোমবার রাজশাহীর গোদাগাড়ী বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে (বিআইপি) প্রাণ- এর টমেটো সংগ্রহ ও পাল্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রাণ।

পাশাপাশি নাটোরের একডালায় প্রাণ অ্যাগ্রো লিমিটেডে কারখানায় সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ১০ হাজারের বেশি চুক্তিভিত্তিক কৃষক প্রায় ২ হাজার ২০০ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। গড়ে প্রতি বিঘায় ১০ টন ফলন হতে পারে।

এই সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম টমেটোর সরবরাহ থাকা সাপেক্ষে চলমান থাকবে বলে উল্লেখ করা হয়; রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, দিনাজপুর, পাবনা ও নওগাঁয় টমেটো সংগ্রহ শুরু হয়েছে।

টমেটো থেকে উৎপাদিত সস-কেচাপ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয় উল্লেখ করে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, “প্রাণ- এর কারখানায় বছরে ১৮ হাজার টন টমেটো সস উৎপাদন করার সক্ষমতা রয়েছে। বর্তমানে সস-কেচাপ মালেয়শিয়া, সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা, ইটালি, সুইডেনসহ বিভিন্ন দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে।