২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার নাম ‘এইচ ফর হ্যান্ডওয়াশিং’

মহামারী পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ‘এইচ ফর হ্যান্ডওয়াশিং গেমস’টি তৈরির উদ্যোগ নেয় ইউনিলিভার বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 06:46 PM

Updated : 16 Oct 2023, 06:46 PM

স্কুল শিক্ষার্থীদের জন্য ‘এইচ ফর হ্যান্ডওয়াশিং গেমস’ চালুর মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করেছে ইউনিলিভারের সাবানের ব্র্যান্ড লাইফবয়। ইউনিলিভারের সঙ্গে এ উদ্যোগে সঙ্গী হয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক।

মহামারী পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ‘এইচ ফর হ্যান্ডওয়াশিং গেমস’টি তৈরির উদ্যোগ নেয় ইউনিলিভার বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, এর মাধ্যমে খেলার ছলে শিশুদের উজ্জীবিত করে হাতের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আখতার এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

তারা স্কুল পরিদর্শন করে খেলাধুলা ও আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের হাত ধোয়ার সহজ অভ্যাস শেখানোর কার্যক্রমে অংশ নেন।

ইউনিলিভার জানিয়েছে, অংশগ্রহণমূলক ও আনন্দদায়ক উপায়ে শিশুদের হাত ধোয়ার অভ্যাস সম্পর্কে শেখাতে লাইফবয় ও ব্র্যাক যৌথভাবে দেশের ১ হাজার ৫০০টি স্কুলের ৭ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর কাছে গেছে।