যাত্রা শুরু করল এশিয়ান পেইন্টসের 'কালার নেক্সট ২০২৩’
‘কালার নেক্সট-২০২৩’ এর মাধ্যমে মোট চারটি নতুন রঙের সূচনা করেছে এশিয়ান পেইন্টস।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও যাত্রা শুরু হল এশিয়ান পেইন্টস বাংলাদেশের ‘কালার নেক্সট-২০২৩’ কার্যক্রম।
বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে এক অনুষ্ঠানে ‘কালার নেক্সট-২০২৩’ এর উদ্বোধন হয়, যেখানে মোট চারটি নতুন রঙের সূচনা হয়েছে।
প্রতিবছর ‘কালার নেক্সট’-এর মাধ্যমে এশিয়ান পেইন্টস গ্রাহক এবং যুগের চাহিদা অনুযায়ী নতুন রঙ তৈরি করে। পাশাপাশি, সমসাময়িক বিভিন্ন বিষয়কে মাথায় রেখে ট্রেন্ড খুঁজে বের করে।
আর এই রঙ তৈরি এবং ট্রেন্ড খোঁজার পুরো প্রক্রিয়ায় যুক্ত থাকেন বিশ্বের বিভিন্ন দেশের স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, শিল্পী, সমাজবিজ্ঞানী এবং অন্যান্য সংস্কৃতমনা ব্যক্তি; যারা সাংস্কৃতিক ও সামাজিক ল্যান্ডস্কেপ শনাক্ত করতে এবং সমসাময়িক ‘ট্রেন্ড’ খুঁজে পেতে এশিয়ান পেইন্টসকে সহযোগিতা করেন।
এশিয়ান পেইন্টসের প্রতিনিধি মারিশা রেগো ডি'সুজা ‘কালার নেক্সট’কে মানুষের আবেগের সৃজনশীল প্রকাশ বলে মন্তব্য করেছেন। সেইসঙ্গে, তিনি এই বছরের চারটি কালার ‘ট্রেন্ড’ এবং 'সিলভার এসক্যাপেড’কে ২০২৩ সালের ‘কালার অব দ্য ইয়ার’ হিসেবেও ঘোষণা করেছেন।
ট্রেন্ডগুলো হল- গথেলিসিয়াস, যা প্রাচীন আচ্ছাদিত রঙের তীব্রতা প্রকাশ করে। শ্রুম- যা প্রাকৃতিক উপাদানের সমস্ত অপরূপ শক্তি ও দৃঢ়তার কথা মনে করিয়ে দেয়। এজ অব দ্য ফরেস্ট, যা আমাদের স্থায়িত্ব, বিস্ময় এবং আশার প্রয়োজনীয়তা প্রতিফলিত করে এবং স্লিপ সেন্স, যা শান্ত এবং স্থির অনুভূতির জন্য তৈরি করা হয়েছে।
এশিয়ান পেইন্টস গ্লোবালের রিজিওনাল হেড সিরিশ রাও বলেন, “কালার নেক্সট ২০২৩-এর মাধ্যমে আমরা রঙ নির্বাচনের বিষয়ে ক্রমাগত পরিবর্তনগুলো বুঝতে ও কাজ করতে চেষ্টা করছি এবং সেইসঙ্গে চেয়েছি গ্রাহকদের জন্য ইতিবাচক ও প্রাণবন্ত রঙের সমাহার নিয়ে হাজির হতে। আমরা আমাদের গ্রাহকদের জন্য আরো উন্নত পরিসরের পেইন্টিং সল্যুশন প্রদানের জন্য ভবিষ্যতের ‘ট্রেন্ড’ সমূহ খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাব।”
‘কালার অব দ্য ইয়ার’কে একটি সূক্ষ্ম ও নিখুঁত প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, “রঙের ‘ট্রেন্ড’ খুঁজে পেতে কোনো ধারণা বা মতামতের চেয়ে গবেষণাকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে।”
সিলভার এসক্যাপেড প্রসঙ্গে তিনি বলেন, “সিলভার এসক্যাপেড হল টাইম ট্রাভেল ও টেকনোলজির রঙ, এবং এটিকে ‘চাইল্ড ক্রাফট’ এর রঙ হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে। বিগত কিছু বছর ধরে এক ধরনের স্থবিরতা ভর করেছিল আমাদের ওপর, আমরা প্রত্যাশাকে সঙ্গে নিয়ে সে সময়টা পেরিয়েছি। পরবর্তীতে পৃথিবী তার স্বরূপ খুঁজে পেয়েছে এবং আমরা সম্ভাবনার ছন্দে এগিয়ে চলেছি।"
তিনি মনে করে, কালার নেক্সট উদ্যোগটি বাংলাদেশের স্থপতি এবং ইন্টেরিয়র ডিজাইনার কমউনিটিকে নানাভাবে অনুপ্রাণিত ও সমৃদ্ধ করছে।
“এই ইভেন্টের মাধ্যমে আমরা উপমহাদেশের স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, শিল্পী, সমাজবিজ্ঞানী ও সংস্কৃতিমনা ব্যক্তিত্বদের একই আঙিনায় দাঁড় করাতে সক্ষম হয়েছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস বাংলাদেশের কান্ট্রি হেড বুধাদিত্য মুখার্জিসহ বাংলাদেশের স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার এবং অন্যরা।
এশিয়ান পেইন্টস ২০২১ সালে প্রথম বাংলাদেশে ‘কালার নেক্সট’ উদ্যোগটি নিয়ে যাত্রা শুরু করে। এছাড়া ২০০৩ সাল থেকে কোম্পানিটি বিভিন্ন ‘ট্রেন্ড’ সম্পর্কে গবেষণা করে আসছে।
