২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরা উদ্যোক্তার স্বীকৃতি পেলেন আহসান খান চৌধুরী

অনুষ্ঠানে ১৬টি ক্যাটাগরিতে দেশের করপোরেট খাতের ১৬ জন শীর্ষ ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2022, 06:56 PM

Updated : 10 Nov 2022, 06:56 PM

করপোরেট খাতে অবদান রাখায় এন্টারপ্রিনিউর অব দ্য ইয়ার বা বর্ষসেরা উদ্যোক্তার স্বীকৃতি পেয়েছেন শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্প্রতি রাজধানীতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ‘সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠিত হয়। সেখানে আহসান খান চৌধুরীর হাতে বর্ষসেরা উদ্যোক্তার পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে ১৬টি ক্যাটাগরিতে দেশের করপোরেট খাতের ১৬ জন শীর্ষ ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়।

এ স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানিয়ে আহসান খান চৌধুরী বলেন, “বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পেয়ে আমরা সম্মানিত হলাম। আমরা আরও উৎসাহিত হবো।”