২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইসি অর্গ্যানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার ওয়েল’ এর মোড়ক উন্মোচন

ইসি অর্গানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল সূর্যমুখীর সেরা বীজ থেকে আহরণ করা হয় এবং এটি ভিটামিন এ, ই ও ফাইটোস্টেরল সমৃদ্ধ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2023, 08:29 PM

Updated : 03 Dec 2023, 08:29 PM

ভোজ্য তেলের নতুন ব্র্যান্ড ‘ইসি অর্গানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার ঢাকার একটি হোটেলে মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইস্ট কোস্ট গ্রুপ (ইসিজি) এর সহযোগী প্রতিষ্ঠান ইসি অর্গানিক প্রোডাক্টসের নতুন সংযোজন ইসি অর্গানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল।

২০২২ সালে ওলিও ওরোলিও অলিভ অয়েল বাজারে আনার মাধ্যমে যাত্রা শুরু করে ইসি অর্গানিক প্রোডাক্টস। এর ধারাবাহিকতায় এবার তারা বাজারে এনেছে ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ চৌধুরী বলেন, "সবার জন্য সুস্থ জীবন নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই চিন্তাধারায় আমরা ইতিপূর্বে আমাদের ওলিও ওরোলিও অলিভ অয়েল বাজারে এনেছিলাম, আর এখন নিয়ে এসেছি অনন্য এক সংযোজন- সেরা মানের বীজ থেকে তৈরি, স্বাস্থ্যসম্মত ও কোলেস্টেরলমুক্ত ইসি অর্গানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল।"

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসি অর্গানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল সূর্যমুখীর সেরা বীজ থেকে আহরণ করা হয় এবং এটি ভিটামিন এ, ই ও ফাইটোস্টেরল সমৃদ্ধ। তেলটি বাজারে ৫ লিটার, ৩ লিটার এবং ১ লিটার বোতলের পাশাপাশি ৫ লিটার টিনের ক্যানেও পাওয়া যাচ্ছে।