২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটকের সঙ্গে নরসিংদীর বণিক সমিতির চুক্তি

চুক্তির ফলে সমিতির সব সদস্য ভয়েস ও ইন্টারনেটসহ বিভিন্ন করপোরেট সেবা পাবে।

টেলিটকের সঙ্গে নরসিংদীর বণিক সমিতির চুক্তি

টেলিটক ও বাবুরহাট বণিক সমিতির ‍মধ্যে গত শনিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2023, 06:02 PM

Updated : 29 Mar 2023, 07:13 PM

টেলিটক বাংলাদেশ লিমিটেডের করপোরেট সেবা ব্যবহার করবে নরসিংদীর শেখেরচর বাজার (বাবুরহাট) বণিক সমিতি।

এ উপলক্ষে গত শনিবার একটি চুক্তি হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, এই চুক্তির ফলে টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে বাবুরহাট বণিক সমিতির সব সদস্যকে ভয়েস ও ইন্টারনেট সেবাসহ বিভিন্ন করপোরেট সেবা দেওয়া হবে।

সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন আহমেদ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. সাইফুর রহমান খান চুক্তিতে সই করেন।

চুক্তি অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ভূঁইয়া,  সহসভাপতি মোতালিব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলহাস মিয়া, আলহাজ্ব নূর মোহাম্মদ মিয়া, টেলিটকের করপোরেট ও সেলস বিভাগের উপব্যবস্থাপক শহীদুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক কাজী মোহাম্মদ এহসান উপস্থিত ছিলেন।