২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ পরিবেশকদের সম্মিলন হয়ে গেল

অনুষ্ঠানে সেরা পরিবেশকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2023, 06:54 PM

Updated : 27 Feb 2023, 06:54 PM

সারা দেশের পরিবেশকদের অংশগ্রহণে ‘বিকাশ পার্টনার্স মিট ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি গাজীপুরের একটি রিসোর্টে এই সম্মিলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়, অনুষ্ঠানে সারাদেশের সব কয়টি অঞ্চলের সেরা পরিবেশকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল বিজনেস মোহাম্মদ ইরফানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বিকাশের ডিস্ট্রিবিউশন চ্যানেলের আওতায় দেশজুড়ে তিন লাখ ৩০ হাজার এজেন্ট নিয়োজিত আছেন। ‘হিউম্যান এটিএম’ হিসেবে খ্যাত এসব এজেন্টরা গ্রাহকের হাঁটা পথের দূরত্বের মধ্যে অবস্থান করে সার্বক্ষণিক মোবাইলে আর্থিক সেবা দিচ্ছেন।