‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড’ পেল আকিজ সিরামিকস
দৃষ্টি প্রতিবন্ধীদের পথচলায় সহায়ক টাইলসের জন্য এই পুরস্কার পেলো তারা
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে পথ চলতে সাহায্য করে এমন ব্রেইল টাইলসের জন্য ‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড’-২০২৩ পেয়েছে আকিজ সিরামিকস। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য উদ্ভাবনী সমাধান বিভাগে আকিজ সিরামিকসকে এই পুরস্কার দেওয়া হয়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আকিজ গ্রুপ জানায়, বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডের পঞ্চম আসরে আকিজ সিরামিক্সসহ মোট ২৬টি কোম্পানিকে বিজয়ী পুরস্কার দেওয়া হয়েছে। ২৩টি কোম্পানিকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।
অর্থনীতিতে টেকসই ও সামগ্রিক উন্নয়নে অবদান স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।
গত শনিবার রাজধানীর একটি হোটেলে আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন আকিজ সিরামিকসের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত টানা চার বছর আকিজ সিরামিকস ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম’ এর ‘বেস্ট ব্র্যান্ড’ নির্বাচিত হয়ে আসছে। টাইলস ব্র্যান্ডটি এ বছর সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ডও অর্জন করেছে। সম্প্রতি পাওয়া ‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড’ আকিজ সিরামিকসকে আরও এক ধাপ এগিয়ে নিলো।
আকিজ সিরামিকসের ডিজিএম মোহাম্মদ আশরাফুল হক, হেড অব ব্র্যান্ড শাহজাদা ইয়াসির আরাফাত শুভ, সিনিয়র এক্সিকিউটিভ অনুপ কুমার সাহা, রোসা স্যানিটারিওয়্যার এর হেড অব সেলস বিশ্বজিৎ পাল, আকিজ বোর্ড এবং আকিজ টেবিলওয়্যারের মার্কেটিং ম্যানেজার শাহরিয়ার জামান, ও রোসা স্যানিটারিওয়্যার এবং বাথওয়্যারের ব্র্যান্ড লিড গোলাম রাব্বানী পুরস্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন।
