নির্বাচন উপলক্ষে টিভি-ফ্রিজে মিনিস্টারের বড় ছাড়
৫৩ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে কোম্পানিটি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 'উৎসবের আনন্দ' আরও বাড়িয়ে দিতে 'নির্বাচনি অফার' নিয়ে এসেছে ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার।
এলইডি টিভি ও ফ্রিজের উপর ৫৩ শতাংশ ছাড় ঘোষণা করেছে কোম্পানিটি। এছাড়া সব পণ্যে থাকছে বিনা সুদে এককালীন পরিশোধ ছাড়াই সহজ কিস্তি সুবিধা বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
'নির্বাচনি অফারে' মিনিস্টারের ২৪ ইঞ্চির ডিলাক্স এলইডি টিভি পাওয়া যাচ্ছে ৮ হাজার ৯৯৯ টাকায় এবং ৩২ ইঞ্চির ডিলাক্স এলইডি টিভি পাওয়া যাচ্ছে ১১ হাজার ৯৯৯ টাকায়। এ অফার শুধু টিভিতেই নয় ফ্রিজেও আছে।
এছাড়া গ্রাহকরা ৭৭ হাজার ৭৬০ টাকা মূল্যের মিনিস্টারের ৬০০ লিটারের ফ্রিজ ফ্ল্যাট ৫৩ শতাংশ ছাড়ে পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, মিনিস্টারের সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উপরও এ অফার প্রযোজ্য। যে কোনো মডেলের মিনিস্টার ওয়াশিং মেশিন কিনলে গ্রাহক পেয়ে যাবেন ৩ হাজার টাকার ক্যাশ ভাউচার।
আবার ২৮ লিটার গ্রিল ধারণক্ষমতার মাইক্রোওয়েভ ওভেন কিনলে পাওয়া যাবে ২ দশমিক ৮ লিটারের একটি রাইস কুকার এবং ২৫ লিটার গ্রিল ধারণক্ষমতার মাইক্রোওয়েভ ওভেন কিনলে থাকবে একটি মশা মারার ব্যাট একদম ফ্রি।
কোম্পানির হেড অব ব্র্যান্ড সোহেল কিবরিয়া বলেন, "সামনে জাতীয় সংসদ নির্বাচন। মানুষ এই সময় বাসায় কিংবা চায়ের দোকান যেখানেই থাকুক চোখ রাখবে টিভিতে। সবশেষ নির্বাচনি খবর জানতে টিভি দেখার প্রতি আগ্রহ থাকবে। আর দেশের মানুষের এই টিভি দেখাকে সহজ করে দিতে মিনিস্টার টিভিতে দিচ্ছে সর্বোচ্চ ৫৩ শতাংশ ডিসকাউন্ট। এত বড় ডিসকাউন্ট বাজারে অন্য কোম্পানির আছে কি না আমার জানা নেই। শুধু যে টিভিতে তা নয়, মিনিস্টার ফ্রিজসহ সকল পণ্যে রয়েছে অবিশ্বাস্য ডিসকাউন্ট। আশা করি গ্রাহকগণ এই অফারটি সাদরে গ্রহণ করবে।"
