২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিরো ইগনাইটর এক্সটেক এখন দেশের বাজারে

১২৫ সিসির এ বাইকের দাম ১ লাখ ৬০ হাজার টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2023, 05:25 PM

Updated : 28 Nov 2023, 05:25 PM

হিরো মোটর সাইকেলের নতুন মডেল ইগনাইটর এক্সটেক এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে।

সম্প্রতি হিরো বাংলাদেশ এ মডেলটি বাজারজাত শুরু করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১২৫ সিসির এ বাইকে থাকছে আধুনিক সব প্রযুক্তি। স্মার্ট কানেক্টিভিটির সঙ্গে আছে এলসিডি মিটার কনসোল। এতে ফোন কলারের নাম, মিসড কল অ্যালার্ট এবং এসএমএস নোটিফিকেশন ও সার্ভিস ডিউ রিমাইন্ডার দেখতে পারবেন রাইডার।

রয়েছে ইনটিগ্রেটেড ব্রেকিং সিস্টেম,  চার্জিং পোর্ট। এই বাইকে বেলিপেন ও শর্টার মাফলার সংযোজন করা হয়েছে।

ইগনাইটর এক্সটেকের বাজারমূল্য ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।

গত ২৩ নভেম্বর মহাখালীর নিটল-নিলয় সেন্টারে এক অনুষ্ঠানে হিরোর নতুন এ মোটরসাইকেল বাজারজাতকরণ শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন হিরো বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ, কোম্পানি সচিব বিজয় কুমার মন্ডল, প্রধান পরিচালন কর্মকর্তা আবদুল মাজেদ।