ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ অনুষ্ঠিত
১৬টি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন ১৯৪ জন।
সারাদেশের সাত শতাধিক ‘ওয়ালটন প্লাজা’র ব্যবস্থাপক, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে হয়ে গেল ‘চ্যালেঞ্জার্স সামিট’।
সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন সদর দপ্তরে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওয়ালটন বলছে, এ আয়োজনে ১৬টি ক্যাটাগরিতে ওয়ালটন প্লাজার ১৯৪ জনকে পুরস্কৃত করা হয়।
দেশ ও মানুষের আর্থসামাজিক উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়নের মতো কর্মকাণ্ডের মাধ্যমে ওয়ালটন প্লাজা দেশ সেরা সেলস নেটওয়ার্কের সম্মান অর্জন করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস-চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম, ওয়ালটন হাই-টেকের পরিচালক জাকিয়া সুলতানা, তাহমিনা আফরোজ তান্না, নিশাত তাসনিম শুচি; ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান।
