অগ্রণী ব্যাংকের গ্রাহকেরা নগদ-এ ‘অ্যাড মানি’ করতে পারবেন
অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সুবিধা সংযোজনের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে
এখন থেকে অগ্রণী ব্যাংকের গ্রাহকেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এ ‘অ্যাড মানি’ সুবিধা ব্যবহার করতে পারবেন।
মঙ্গলবার নগদ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে নগদ লিমিটেড ও অগ্রণী ব্যাংক লিমিটেড-এর মধ্যে একটি ‘লঞ্চিং সেরিমনি’ বা উদ্বোধন অনুষ্ঠান হয়েছে।
এ বিষয়ে নগদ লিমিটেড-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, “আমরা ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সাশ্রয়ী করতে কাজ করছি। যার ধারাবাহিকতায় অগ্রণী ব্যাংকের সঙ্গে এই চুক্তি করেছে নগদ। এখন ব্যাংকটির গ্রাহকেরা খুব সহজে চাইলেই ব্যাংক থেকে টাকা নগদ ওয়ালেটে আনতে পারবেন।”
অনুষ্ঠানে নগদ-এর পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস (সেলস) মাহবুব সোবহান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বায়েজিদ।
অগ্রণী ব্যাংক লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, উপব্যবস্থাপনা পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা, উপব্যবস্থাপনা পরিচালক রেজিনা পারভীন ও জেনারেল ম্যানেজার অ্যান্ড সিআইটিও মো. শাহীনূর রহমান।
দুয়ার সার্ভিসেস লিমিটেড-এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ জিয়াউল হকও উপস্থিত ছিলেন।
এখন দেশের যেসব ব্যাংকের গ্রাহকেরা নগদ-এ অ্যাড মানি করার সুবিধা উপভোগ করছেন তাদের মধ্যে রয়েছে- ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ঢাকা ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, শাহাজালাল ইসলামি ব্যাংক, এনআরবি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, মেঘনা ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, ইসলামি ব্যাংক বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, পদ্মা ব্যাংক, সিটিজেনস ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।
