২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যান্ডার্ড চার্টার্ডের বর্ষসেরা ডিজিটাল ব্যাংকসহ ৩ পুরস্কার জয়

“ডিজিটাল স্পেসে অভিনবত্ব আমাদের গ্রাহকদেরকে বৈচিত্র্যময় এবং উৎকৃষ্ট ব্যাংকিং অভিজ্ঞতা দিতে সাহায্য করে,” বলছেন ব্যাংকটির সিইও।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2023, 10:51 PM

Updated : 11 Apr 2023, 10:51 PM

‘দ্য অ্যাসেট ট্রিপল এ ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৩’ এ বাংলাদেশের সেরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন ও বর্ষসেরা ডিজিটাল ব্যাংকের স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এছাড়া ‘বেস্ট ডিজিটাল আপগ্রেড’ ক্যাটাগরিতেও পুরস্কার পেয়েছে ব্যাংকটি।

বাংলাদেশে কার্যরত বহুজাতিক ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।

সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রথম কাগজবিহীন ও ডিজিটাল ক্রস-বর্ডার লেটার অব ক্রেডিট (এলসি) এবং ওভার-দ্য উইকেন্ড স্বয়ংক্রিয় ঋণ বিতরণ সম্পন্ন করেছে।

“এই পদক্ষেপগুলোর সাহায্যে ক্লায়েন্টরা আরও বেশি স্বচ্ছ, সুবিধাজনক এবং কার্যকর সেবা উপভোগ করতে পারছেন। এই মাইলফলকগুলো ছাড়াও স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের মাধ্যমে ব্যবসার জন্য দেশব্যাপী ব্যাংকিং কার্যক্রম সহজতর করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এসসি মোবাইল অ্যাপ্লিকেশন ও আই-ব্যাংকিং প্ল্যাটফর্ম অনুষ্ঠানে 'সেরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন' হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

ব্যাংকের উদ্ভাবনী ও নিরাপদ ডিজিটাল ট্রেড কাউন্টার (ডিটিসি) ‘সেরা ডিজিটাল আপগ্রেড’ হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “এর মাধ্যমে ক্লায়েন্টরা অ্যাকাউন্ট পরিচালনা, ট্র্যাক এবং টেড অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে আপটুডেট থাকেন।”

স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “ডিজিটাল স্পেসে অভিনবত্ব আমাদের গ্রাহকদেরকে বৈচিত্র্যময় এবং উৎকৃষ্ট ব্যাংকিং অভিজ্ঞতা দিতে সাহায্য করে। ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন এবং আই-ব্যাংকিং প্ল্যাটফর্ম সার্বক্ষণিক দ্রুত, নিরাপদ ও কার্যকর ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করে। আর্থিক ব্যবস্থাপনাকে আরও টেকসই ও ব্যবহারযোগ্য করতে ২৪ ঘন্টা কাগজবিহীন ডিজিটাল সল্যুশন চালু রয়েছে।”