২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘সেরা হাউজওয়্যার’ ব্র্যান্ডের স্বীকৃতি পেল আরএফএল

‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এর পঞ্চদশ আসরে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই স্বীকৃতি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 04:27 PM

Updated : 26 Dec 2023, 04:27 PM

গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড আরএফএল বাংলাদেশ ব্র্যান্ড ফোরামে ‘সেরা হাউজওয়্যার’ ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে।

ঢাকার একটি হোটেলে সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই স্বীকৃতি দেয় বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আরএফএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড এর পঞ্চদশ আসরে দেশের ব্র্যান্ডগুলোকে পুরস্কার ও সম্মাননা জানানো হয়। এনসার্চ লিমিটেডের অংশীদারিত্বে এই অ্যাওয়ার্ড প্রদান করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

দেশজুড়ে ভোক্তাদের অংশগ্রহণে পরিচালিত জরিপের ওপর ভিত্তি করে এ বছর পুরস্কার দেওয়া হয়। ৪০টি ক্যাটাগরিতে ১১০টি ব্র্যান্ডকে সম্মানিত করা হয় অনুষ্ঠানে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “আরএফএল হাউজওয়্যার এ নিয়ে টানা ১৩ বার দেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে। নিঃসন্দেহে এটি আমাদের জন্য বড় অর্জন। ভোক্তাদের আস্থা ও ভালবাসায় এ সম্মান অর্জন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”