২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমানসিমের উৎপাদন ক্ষমতা বাড়লো আরও ৫,০০০ টন

আমান সিমেন্টের দ্বিতীয় ভিআরএম-এর অনুষ্ঠানে উৎপাদন সক্ষমতা বাড়ানোর এই ঘোষণা আসে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 08:16 PM

Updated : 12 Feb 2023, 08:16 PM

দৈনিক আরও পাঁচ হাজার টন উৎপাদন সক্ষমতা বাড়িয়ে নতুন স্বর্ণযুগে প্রবেশ করতে যাচ্ছে আমানসিম। 

রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রায় পাঁচ শতাধিক ডিলার, করপোরেট কাস্টমার ও আমান সিমেন্টের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ঢাকায় আমান সিমেন্টের দ্বিতীয় ভিআরএম-এর অনুষ্ঠান হয়েছে। ওই অনুষ্ঠানেই দৈনিক উৎপাদন বৃদ্ধির এই ঘোষণা দেওয়া হয়। 

আমান সিমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সৈয়দ আবু আবেদ সাহের বলেন, “আমানসিম ইউনিট-২ দৈনিক আরও পাঁচ হাজার টন উৎপাদন সক্ষমতা বাড়িয়ে সম্পূর্ণ ক্যাপাসিটি, অর্থাৎ দৈনিক ১০ হাজার টন বা দুই লাখ ব্যাগ সিমেন্ট উৎপাদনের মাধ্যমে নতুন স্বর্ণযুগে প্রবেশ করতে যাচ্ছে।” 

তিনি আরও জানান, “জার্মান প্রযুক্তির দুইটি ভিআরএম-এর দ্বারা সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশের সিমেন্ট মার্কেটের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আমানসিম বড় ভূমিকা রাখতে পারবে।” 

আমানসিমকে শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, “দেশ এগিয়ে নেওয়ার জন্য শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগোচ্ছে। আমান সিমেন্টের নতুন উদ্যমে পথ চলার জন্য রইলো শুভকামনা।” 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।