০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আনোয়ার ইস্পাত আনোয়ার সিমেন্ট গলফ টুর্নামেন্ট শুরু

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 07:34 PM

Updated : 09 Oct 2026, 07:33 PM

ঢাকার আর্মি গলফ ক্লাবে শুরু হয়েছে আনোয়ার ইস্পাত আনোয়ার সিমেন্ট নবম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় টুর্নামেন্ট উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আনোয়ার ইস্পাত কর্তৃপক্ষ।

উদ্বোধন অনুষ্ঠানে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফুরকান এন হোসেন, প্রধান বিপণন কর্মকর্তা গালিব মোহাম্মদ, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মেহেদী আরিফ মোজাম্মেল, পরিচালক (প্রশাসন) শাহ মোহাম্মদ নূর-ই সাইফুল্লাহ ফয়সাল উপস্থিত ছিলেন।

আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি মেজর জেনারেল মো. সাজ্জাদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ উপস্থিত ছিলেন।