২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনআইসির ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির এজিএম হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 11:49 PM

Updated : 21 Jun 2023, 11:49 PM

শেয়ারহোল্ডারদের জন্য ২০ শত্যাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিএনআইসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম)।

বুধবার ডিজিটাল মাধ্যমে কোম্পানির ২৭তম এজিএম অনুষ্ঠিত হয় বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিএনআইসির চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় কোম্পানির পরিচালক বিউটি আক্তার, হাসান রাজিব প্রধান, মো. আলমগীর হোসেন খাঁন, মনজুর মো. সাইফুল আজম, তাহমিনা বিনতে মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, তানজিমা বিনতে মোস্তফা, ওয়াশিকুর রহমান, তানভীর আহমেদ মোস্তফা, তাসনিম বিনতে মোস্তফা, বেলায়েত হোসেন ভূইয়া ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানা উল্লাহ উপস্থিত ছিলেন।