হিরো বাংলাদেশের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মধ্যে ইফতার বিতরণ
“আমরা বাইকার কমিউনিটিকে সাথে নিয়ে ইফতারি বিতরণের মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি।”
‘হিরো রাইডিং ফর জয়’ প্রচারাভিযানের আওতায় সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ইফতারি বিতরণ করেছে হিরো বাংলাদেশ।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন জায়গায় হিরো বাংলাদেশ বাইকার কমিউনিটিকে সঙ্গে নিয়ে এই আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ মোটরসাইকেল কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সময়ে বাইকার কমিউনিটি বিভিন্ন ধরনের সামাজিক কার্যযক্রমের সঙ্গে জড়িত রয়েছে এবং এই ধারা অব্যহত থাকবে।
বাংলাদেশে এই ব্র্যান্ডের মোটরসাইকেলের আমদানিকারক নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহম্মেদ বলেন, “আমাদের সমাজে অনেক দরিদ্র ও অসহায় মানুষ রয়েছে, আমরা বাইকার কমিউনিটিকে সাথে নিয়ে ইফতারি বিতরণের মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির পোর্টফোলিওকে আরও প্রসারিত করতে প্রিমিয়াম সেগমেন্টে যুক্ত হয়েছে ‘হিরো কারিজমা এক্সএমআর’ এবং ‘হিরো থ্রিলার ১৬০আর ৪ভি’, যা ‘বেশ জনপ্রিয়তা’ পেয়েছে।
