২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সাউদি লুব্রিকেন্টসের ‘সেইফ হাইওয়েজ’ ক্যাম্পেইন

সাউদি লুব্রিকেন্টসের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম জানিয়েছেন, এই ক্যাম্পেইনের আওতায় মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ জায়গাগুলো চিহ্নিত করে গুগল ম্যাপে সেগুলো পিনড করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সাউদি লুব্রিকেন্টসের ‘সেইফ হাইওয়েজ’ ক্যাম্পেইন

rfl-saudi-lubricants-181023-01

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 06:44 PM

Updated : 18 Oct 2023, 06:44 PM

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘সেইফ হাইওয়েজ’ জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে আরএফএলের লুব্রিকেন্টস ব্র্যান্ড ‘সাউদি’।

গত ১১ অক্টোবর শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ছয় মাস।

বুধবার রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

আরএফএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের দিন দেশের ২১ জায়গায় জনসচেনতামূলক র‌্যালি করবে সাউদি লুব্রিকেন্টস।

এছাড়া দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত এবং সেটি গুগল ম্যাপে যুক্ত করা, ক্যাম্পেইনের সময় চালকদের প্রশিক্ষণ, ভারী যানবাহনে সড়ক দুর্ঘটনা রোধে সচেনতামূলক তথ্য সম্বলিত ব্র্যান্ডিংসহ নানা কর্মসূচি রয়েছে।

সংবাদ সম্মেলনে আর এন পাল বলেন, “প্রতি বছরই সড়ক দুর্ঘটনার হার বাড়ছে। সড়ক দুর্ঘটনার অধিকাংশই ঘটে থাকে দেশের বিভিন্ন মহাসড়কগুলোতে।

“আমরা মহাসড়কে দুর্ঘটনা রোধে চালক, যাত্রীসহ সংশ্লিষ্টদের সচেতন করতে চালু করেছি ‘সাউদি সেইফ হাইওয়েজ’ ক্যাম্পেইন। আমরা আশা করি, এ ক্যাম্পেইনটি মহাসড়কে দুর্ঘটনা রোধে এবং সংশ্লিষ্টদের সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।

সাউদি লুব্রিকেন্টসের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম বলেন, “হাইওয়ে পুলিশ, রোড সেইফটি ফাউন্ডেশন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ফেইসবুক পোস্টের মাধ্যমে সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে আমরা মহাসড়কে দুর্ঘটনাপ্রবণ জায়গা চিহ্নিত করেছি।”

“পরবর্তীতে আমরা ও ফেইসবুকভিত্তিক গ্রুপ বাইকবিডি কমিউনিটির সহায়তায় গুগল ম্যাপে দুর্ঘটনাপ্রবণ জায়গাগুলো পিনড করছি। সংশ্লিষ্ট সকলকে সচেতন করার জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি”।

তিনি জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অনুমতিক্রমে তারা দেশের বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করেছেন, যাতে চালকরা সতর্কতার সাথে স্থানটি অতিক্রম করতে পারেন।

সংবাদ সম্মেলনে সাউদি লুব্রিকেন্টসের ডেপুটি জেনারেল ম্যানেজার মীর লুৎফর রহমান, হেড অব মার্কেটিং জহিরুল ইসলাম শিমুল, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান ও রোড সেইফটি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আমিনুর রহিম উপস্থিত ছিলেন।