২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমরাহ করতে গেল নগদ ডিস্ট্রিবিউটরদের দ্বিতীয় দল

কোম্পানিটির ২১৩ জন ডিস্ট্রিবিউটরের মধ্যে ১৬৩ জন পর্যায়ক্রমে ওমরাহ পালন করতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 07:14 PM

Updated : 03 Nov 2023, 01:07 PM

মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা নগদের ব্যবস্থাপনায় কোম্পানির ডিস্ট্রিবিউটরদের দ্বিতীয় দল ওমরাহ করতে ঢাকা ছেড়েছে।

বৃহস্পতিবার শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলটি সৌদি আরবের পথে রওনা দিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এছাড়া ভিন্ন ধর্মের ১৪ জন ডিস্ট্রিবিউটরের জন্য ৩ রাত ও ৪ দিনের দুবাই ভ্রমণের ব্যবস্থা করেছে কোম্পানিটি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ২০২৩ সালের ‘আপনজন’ সম্মেলনে নগদ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ডিস্ট্রিবিউটরদের জন্য এ উপহার ঘোষণা করেন।

এর আওতায় দেশে নগদের ২১৩ জন ডিস্ট্রিবিউটরের মধ্যে ১৬৩ জন ইউনিক ডিস্ট্রিবিউটর পর্যায়ক্রমে ওমরাহ পালন করতে যাচ্ছেন।

তাদের ঢাকা থেকে ওমরাহ করে আবার ঢাকায় ফেরা পর্যন্ত সব খরচ ও ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে নগদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিস্ট্রিবিউটররা সৌদি আরবের মক্কা ও মদিনাতে ৭ রাত ও ৮ দিন ধর্মীয় বিধি পালন করবেন। কেউ চাইলে পরিবারের সদস্যদেরও সঙ্গী করতে পারবেন।

কোম্পানিটির চিফ কমার্শিয়াল অফিসার শিহাবউদ্দিন চৌধুরী বলেন, "ডিস্ট্রিবিউটররা নগদের প্রাণ। আমরা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টনার মনে করি। তাদের পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই নগদ আজ ডিজিটাল ব্যাংক শুরু করতে যাচ্ছে। আশা করি, আরও দীর্ঘ পথ আমরা একসাথে পাড়ি দিতে পারব।"