২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন পণ্যে ছাড় দিচ্ছে স্বপ্ন

এইডিস মশাবাহিত রোগটি নিয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে এ ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 06:23 PM

Updated : 10 Jul 2023, 06:23 PM

ডেঙ্গু প্রতিরোধে হ্রাসকৃত মূল্যে মশানিধন পণ্য বিক্রি শুরু করেছে দেশের অন্যতম প্রধান রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’।

এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, স্বপ্ন চেইনশপে এসিআই অ্যারোসল স্প্রের ৪৭৫ মিলিতে ৩০ টাকা, হিট অ্যারোসল স্প্রের ৪০০ মিলিতে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে।

এছাড়াও গুডনাইট অ্যাডভান্স একটিভ ৪৫ মিলির দুই রিফিল প্যাকে ৬০ টাকা ছাড়, ভ্যাসলিন মসকিউটো ডিফেন্স লোশন ৫০ বা ১০০ মিলিতে পণ্যে ১০/২০ টাকা সাশ্রয় এবং ঈগল পাওয়ার মেগা কয়েল দুইটি কিনলে একটি ফ্রি দেওয়া হচ্ছে।