২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের কেনাকাটায় ‘নগদে’ দাম দিয়ে বিএমডব্লিউ জেতার সুযোগ

নির্দিষ্ট মার্চেন্টে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে এসব পুরস্কার পাওয়ার সুযোগ মিলবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2023, 05:55 PM

Updated : 23 Mar 2023, 05:55 PM

ঈদের আগে নির্দিষ্ট দোকান থেকে কেনাকাটায় পণ্যের দাম ‘নগদ’-এ পরিশোধ করলে বিএমডব্লিউ গাড়িসহ নানা পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মোবাইলে আর্থিক সেবার এ কোম্পানি।

এসব পুরস্কারের মধ্যে রয়েছে টয়োটা গাড়ি, মোটরসাইকেল, রেফ্রিজারেটর, টেলিভিশন, স্মার্টফোন, স্মার্টওয়াচ ও হেডফোন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, নির্দিষ্ট মার্চেন্টে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে এসব পুরস্কার পাওয়ার সুযোগ মিলবে।

তাছাড়া প্রতি ঘণ্টায় কেনাকাটার পেমেন্টে করে গ্রাহকরা ১০০% বা সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এসব অফার আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

একজন গ্রাহক সর্বোচ্চ তিনবার ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন। মেগা অফার পেতে পারেন সর্বোচ্চ একবার।

এছাড়া অনলাইন শপ ও কিছু নির্দিষ্ট মার্চেন্টে নগদের নিয়মিত ক্যাশব্যাক ও মেগা অফার চালু থাকবে। নির্দিষ্ট অনলাইন শপে কেনাকাটা করে নগদ- এর মাধ্যমে ২২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক এবং মেগা অফার জেতার সুযোগ পাবেন গ্রহকরা।

এর পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক গ্রোসারিতে এক হাজার টাকা পেমেন্ট করে গ্রাহকরা ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। লাইফস্টাইলে ১৫ শতাংশ ও ফার্মেসিতে ১০ শতাংশ ক্যাশব্যাকও উপভোগ করতে পারবেন।

মেগা পুরস্কারের জন্য গ্রাহককে পেমেন্টে করতে হবে সর্বনিম্ন ৫০০ টাকা।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “গ্রাহকদের জন্যেই সব সময় আমরা কাজ করি। গ্রাহকদের সন্তুষ্ট করা, তাদের জীবনকে আরও সহজ করা এবং তাদের আনন্দ দেওয়ার জন্যেই আমরা আমাদের সেবার ডালি সাজাই।

“কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি এবং অন্যান্য পুরস্কারও গ্রাহকদের আনন্দ দেওয়া এবং তাদের ডিজিটাল পেমেন্টের প্রতি আকৃষ্ট করার অভিপ্রায় থেকে। শুরু থেকেই আমরা এমন কিছু করতে চেয়েছি, যা বাংলাদেশ আগে কখনও দেখেনি। বিএমডব্লিউ গাড়িও সেই চিন্তারই প্রতিফলন।”

সারাদেশে ৩০০টিরও বেশি ব্র্যান্ড ও ছয় হাজারের বেশি আউটলেটে নগদ- এর এই মেগা অফার উপভোগ করা যাবে। নগদ- এর ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ থেকে এ অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।