০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বিকাশে বিল পরিশোধ করে স্মার্ট টিভি জেতার সুযোগ

প্রতিদিন সর্বোচ্চ ইউটিলিটি বিল পরিশোধকারী গ্রাহক পুরস্কার পাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 09:25 PM

Updated : 01 Oct 2026, 09:25 PM

বিকাশে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভির বিল পরিশোধ করে প্রতিদিন ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে প্রতিদিন সর্বোচ্চ ইউটিলিটি বিল পরিশোধকারী গ্রাহক পুরস্কার পাবেন। স্মার্ট টিভি বিজয়ীরা পাবেন সমমূল্যের ৪৫ হাজার টাকার কুপন। একজন গ্রাহক একবারই এ পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিভির পাশাপাশি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম ইউটিলিটি বিল পরিশোধকারীরা ক্যাশব্যাক পাবেন। এ অফারে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন মোট ৪৮০ জন।

বিল পরিশোধের পর গ্রাহকরা ডিজিটাল রিসিট ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।