বিকাশে বিল দিয়ে ১৫ জন জিতলেন স্মার্ট টিভি
গত ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা ক্যাম্পেইনে বিকাশে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেটের সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধকারীরা জিতে নিয়েছেন এই পুরস্কার।
মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ এর মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করে ১৫ জন গ্রাহক জিতে নিয়েছেন ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি।
বিকাশ-এর প্রধান কার্যালয়ে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্ট টিভি বিজয়ীদের হাতে পুরস্কারের কুপনগুলো তুলে দেওয়া হয়েছে।
বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেটের প্রতিদিনের সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধকারী গ্রাহকরা জিতে নিয়েছেন এই পুরস্কার। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে বিকাশ-এ প্রথম ইউটিলিটি বিল দেওয়া ৪৮০ জন পেয়েছেন ক্যাশব্যাক।
একইভাবে আগামী ১ নভেম্বর থেকে আবার শুরু হবে এই বিশেষ ক্যাম্পেইন। ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভির সর্বোচ্চ বিল পেমেন্ট করে প্রতিদিন একজন জিতে নিতে পারেন স্মার্ট টিভি।
এছাড়া ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম ইউটিলিটি বিল (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও টিভি) দেওয়া মোট ৪৮০ জন বিকাশ-এ বিল পেমেন্ট করে পেতে পারেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
বিকাশে এ মুহূর্তে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, সরকারি ফি ইত্যাদিসহ প্রায় সব ধরনের ইউটিলিটি বিলই পরিশোধ করা যাচ্ছে। গ্রাহক চাইলে বিল দেওয়ার পর পরিবেশবান্ধব ডিজিটাল রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।
