১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিকাশ থেকে রিচার্জ করে তারা পেলেন বাইক-এসি-টিভি

দুই সপ্তাহ ধরে চলে এ ক্যাম্পেইন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 05:46 PM

Updated : 14 Aug 2023, 05:46 PM

বিকাশ থেকে গ্রামীণফোন নম্বরে সর্বোচ্চ পরিমাণ ব্যালান্স রিচার্জ করে গ্রাহকরা জিতে নিয়েছেন মোটরসাইকেল, এসি ও টিভির কুপন।

এছাড়াও ৮ থেকে ২১ জুন পর্যন্ত চলা দুই সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনে প্রতিদিন এক হাজার গ্রাহক পেয়েছেন ১০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন অংকের ক্যাশব্যাক।

বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি কোম্পানির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বোচ্চ রিচার্জকারীদের হাতে মোটরসাইকেল, এসি ও টিভির কুপনগুলো তুলে দেওয়া হয়।

এ ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন বিকাশ থেকে যেকোনও গ্রামীণফোন (প্রিপেইড, পোস্টপেইড ও স্কিটো) নম্বরে সর্বোচ্চ রিচার্জকারী এক হাজার জনের মধ্যে প্রথম পাঁচজন গ্রাহক পেয়েছেন ১০ হাজার টাকা করে ক্যাশব্যাক, পরবর্তী পাঁচজন পেয়েছেন এক হাজার টাকা করে ক্যাশব্যাক, তার পরের ১০ জন ৫০০ টাকা এবং শেষ ৯৮০ জন গ্রাহক পেয়েছেন ১০০ টাকা করে ক্যাশব্যাক।