স্যাভলনের ‘গেস দ্য স্কোর’ খেলার বিজয়ীরা পেল ল্যাপটপ, টিভি
শীর্ষ ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
ফিফা বিশ্বকাপ ২০২২ উপলক্ষে স্যাভলন বাংলাদেশ আয়োজিত ‘গেস দ্য স্কোর’ ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কোরবোর্ডে এগিয়ে থাকতে ক্যাম্পেইনটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিটি ম্যাচের আগে খেলার ফলাফল অনুমান করেছে অংশগ্রহণকারীরা।
“শীর্ষস্থান ২০ জনকে বিজয়ী হিসেবে প্লে-স্টেশন ৫, ল্যাপটপ, স্মার্ট এলইডি টিভি, স্মার্ট ফোন, ব্লুটুথ স্পিকার, স্মার্ট ওয়াচসহ আকর্ষণীয় পুরষ্কার দেওয়া হয়েছে।"
এতে ১০ হাজারেরও বেশি ফুটবলপ্রেমী অংশ নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস- এর বিজনেস ডিরেক্টর কামরুল হাসান, বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমদ ও জিএম (মিডিয়া ও কম্যুনিকেশন) নাহিদ নেওয়াজ উপস্থিত ছিলেন।
