২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি কুমন শিখন: ব্র্যাকের সঙ্গে একমাত্রা সোসাইটির চুক্তি

জাপানি কুমন শিখন পদ্ধতিতে ভাষা ও গণিত শিক্ষা সহজে আয়ত্ব করা যায়।

জাপানি কুমন শিখন: ব্র্যাকের সঙ্গে একমাত্রা সোসাইটির চুক্তি

ব্র্যাক কুমন লিমিটেডের সঙ্গে মঙ্গলবার একমাত্রা সোসাইটির চুক্তি স্বাক্ষরিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 09:54 PM

Updated : 10 Jan 2023, 09:54 PM

একমাত্রা-ডাচবাংলা ব্যাংক একাডেমিতে জাপানি কুমন শিখন পদ্ধতি পরিচালনা করতে ব্র্যাকের সঙ্গে চুক্তি হয়েছে।

মঙ্গলবার ব্র্যাক কুমন লিমিটেড এবং একমাত্রা সোসাইটির মধ্যে এ চুক্তি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্র্যাক।

সেখানে বলা হয়, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ‘জাপানি শিখন পদ্ধতি কুমন’ পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একমাত্রা-ডাচবাংলা ব্যাংক একাডেমিতে এখন ৫৬ জন শিশু কুমন চর্চা করছে।এ পদ্ধতিতে ভাষা ও গণিত শিক্ষা সহজে আয়ত্ব করা যায়।

২০১৭ সালের সেপ্টেম্বরে ঢাকার ধানমণ্ডিতে প্রথম কুমন সেন্টার স্থাপন করা হয়; এখন আটটি সেন্টার পরিচালনা করছে ব্র্যাক কুমন লিমিটেড।

কুমন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেডি সৈয়দা সারওয়াত আবেদ ও একমাত্রা সোসাইটির নির্বাহী পরিচালক শুভাশীষ রায় চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি, জেট্রো বাংলাদেশের প্রতিনিধি ইউজি আন্দো, একমাত্রা এন্টারপ্রেনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিরোকি ওয়াতানাবে, ব্র্যাক কুমন লিমিটেডের প্রধান নেহাল বিন হাসান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পুরনো খবর:

বাংলাদেশে চালু হল সহজে শেখার জাপানি পদ্ধতি ‘কুমন’