২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এমএফএস’র অপব্যবহার রোধে বিকাশের কর্মশালা

অপরাধী চক্র সম্পর্কে পাওয়া তথ্য কাজে লাগিয়ে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে কর্মশালায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2024, 07:54 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে (এমএফএস) অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে পুলিশের সঙ্গে কর্মশালা করেছে বিকাশ।

গাজীপুর পুলিশ কমিশনারের কার্যালয়ে রোববার এই কর্মশালা হয় বলে বিকাশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক এ কর্মশালায় পুলিশের ৪৫ জন তদন্ত কর্মকর্তা অংশ নেন। অপরাধী চক্র সম্পর্কে পাওয়া তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে কর্মশালায়।”

কর্মশালায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুব আলম, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশের উপদেষ্টা মো. নজিবুর রহমান, বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অব.) উপস্থিত ছিলেন।