সেপ্টেম্বরে ব্যাংক ঋণে সর্বোচ্চ সুদহার ১০.১৪%
এই মাসে নতুন ঋণের ক্ষেত্রে ‘স্মার্ট সুদহার’ ৭ দশমিক ১৪ শতাংশ হবে।
সেপ্টেম্বর মাসে যারা ঋণ নিচ্ছেন, তাদের কাছ থেকে ব্যাংক সর্বোচ্চ ১০ দশমিক ১৪ শতাংশ সুদ নিতে পারবে। রোববার তা ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এই মাসে নতুন ঋণের ক্ষেত্রে ‘স্মার্ট সুদহার’ ৭ দশমিক ১৪ শতাংশ হবে। প্রতি ছয় মাসের গড় সুদহার হচ্ছে ‘স্মার্ট রেট’। আগের দুই মাস জুন ও জুলাইয়ে এই রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ।
গত জুনে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ‘স্মার্ট’ রেটের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে ঋণ দিতে পারবে ব্যাংক।
অন্যদিকে ৫ শতাংশ হারে মার্জিন যোগ করতে পারবে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, এনবিএফআই।
সেপ্টেম্বর মাসে ঠিক করা ঋণের এই সুদহার পরবর্তী ছয় মাসের মধ্যে পুননির্ধারণ করতে পারবে না বাণিজ্যিক ব্যাংকগুলো।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02vin2ZncEZ5of258y4ARRw8wMjyoDgR9Syy4xCkMSaE44FQjbrYQPjnnpCNetpCXkl ]
