রোজা উপলক্ষে ‘স্বপ্নে’ ছাড়ের ছড়াছড়ি
‘স্বপ্নে’ খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসে কোনো ভ্যাট নেই।
রোজার মাস শুরুর আগে বেশকিছু পণ্যের দাম ইতিমধ্যেই বাজারে বাড়তে শুরু করেছে। তবে প্রতি সপ্তাহে সুপারশপ ‘স্বপ্ন’ বেশকিছু প্রয়োজনীয় পণ্য খুচরা বাজারের চেয়ে কম দামে দিচ্ছে। এছাড়া রোজায় প্রয়োজনীয় পণ্যগুলোতে থাকছে বিশেষ ছাড়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ জানায়, ৮-৯ মার্চ বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে ‘স্বপ্ন’ আউটলেটে গ্রাহকরা কিনতে পারবেন ।
এগুলো হল ছোলা ৯৯ টাকা, খোলা চিনি ১৪২ টাকা, দেশি পেঁয়াজ ৯৬ টাকা, নতুন আলু ২৯ টাকা, গরুর মাংস ৭৪০ টাকা, গলদা চিংড়ি (৩০-৪০ পিস) ৭৫০ টাকা, রুই মাছ (১-১.৪৯৯ কেজি) ২৮৮ টাকা, মিনিকেট প্রিমিয়াম চাল ৬৮ টাকা, নাজিরশাল প্রিমিয়াম চাল ৭২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া, ফার্মের ডিম (প্রতিটি) ১১ টাকা ৫০ পয়সা, পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৩০ টাকা, এসিআই অ্যারোমাপুষ্টি চিনিগুড়া চাল ১৫০ টাকা কেজি, এসিআই লবণ ৩৫ টাকা ৭০ পয়সা কেজি, মসুর ডাল (আমদানি) ১০৯ টাকা কেজি, ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার কেজি ৭৪০ টাকা ২৫ পয়সা, ইস্পাহানি মির্জাপুর বেস্টলিফ চা (৪০০ গ্রাম) ২২০ টাকা ৫০ পয়সা, ট্যাং পাউডার ড্রিংক (জার) ৭১৯ টাকা ২৫ পয়সা, ট্যাং পাউডার ড্রিংক (জার-২ কেজি) ১৭৩২ টাকা ৫০ পয়সা, নিউট্রোলাইফ জুস (১ লিটার) ২৪৬ টাকা ৭৫ পয়সা, গোল্ডেন হারভেস্ট প্রিমিয়াম পরাটা (১৩০০ গ্রাম) ২৮৫ টাকা ৬০ পয়সা, রাধুনী হালিম মিক্স (২০০ গ্রাম) ৫২ টাকা ৫০ পয়সা, এসিআই পিউর চিক বেসন (৫০০ গ্রাম) ১০৫ টাকা, এসিআই অ্যারোমা স্বপ্ন মাস্টার্ড ওয়েল ২৮৩ টাকা ৫০ পয়সা, সার্ফ এক্সেল (১ কেজি) ২৭৩ টাকা, এসিআই অ্যারোসোল স্প্রে (৮০০ মিলি) ৫৮৬ টাকা ৯৫ পয়সা, সানসিল্ক স্ট্যানিং বি-শাইন শ্যাম্পু (৩৫০ মিলি) ৩৫৭ টাকায় পাওয়া যাচ্ছে।
স্বপ্ন থেকে এসব পণ্য কিনলে ৩ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা।
এছাড়া মুড়ি, চিড়া, মসলা, ডায়পারসহ নানা পণ্যে থাকবে ছাড়।
একটি পরিবারের মাসের বাজারে ‘স্বপ্ন’ সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে।
এছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসে কোনো ভ্যাট নেই।
