চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ১২ কেজি গান পাউডার ও ৯২ ককটেল উদ্ধার
সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, “জেলায় এ যাবৎকালের মধ্যে এটিই সবচেয়ে বেশি পরিমাণ গান পাউডার উদ্ধারের ঘটনা।”
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার একটি আমবাগানে অভিযান চালিয়ে ১২ কেজি গান পাউডার এবং ৯২টি হাতবোমা করেছে এসআরবি।
শুক্রবার ভোরে মহারাজপুর ইউপির পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় এসআরবি-৫, রাজশাহীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম।
তিনি বলেন, “জেলায় এ যাবৎকালের মধ্যে এটিই সবচেয়ে বেশি পরিমাণ গান পাউডার উদ্ধারের ঘটনা।”
সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল এসআরবি-৫-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় অভিযান চালায়।
“এ সময় আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯২টি হাত বোমা, ১১ দশমিক ৮ কেজি গান পাউডার, দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।”
তরিকুল ইসলাম বলেন, উদ্ধার করা আলামতগুলো দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
