২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কুল‘ কিনে কাতার বিশ্বকাপ দেখার সুযোগ

দুই জন ভোক্তা সরাসরি মাঠে বসে ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ পাবেন, ৫০০ জন পাবেন পছন্দের দলের জার্সি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 06:47 PM

Updated : 11 Oct 2022, 06:47 PM

আফটার শেভ ‘কুল’ ব্যবহার করলে কাতার ফুটবল বিশ্বকাপের খেলা সরাসরি মাঠে বসে দেখার সুযোগ নিয়ে একটি ‘ক্যাম্পেইন’ ঘোষণা করেছে স্কয়ার টয়লেট্রিজ। 

বিশ্বকাপ উপলক্ষে ‘কুল ফুটবল ফ্যান কিট’ নামের এই ক্যাম্পেইনে দুজন সৌভাগ্যবান বিজয়ীকে কাতার বিশ্বকাপের খেলা সরাসরি মাঠে বসে দেখার  ‍সুযোগ দেওয়া হবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কয়ার টয়লেট্রিজ জানায়, এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের জন্য বিশ্বকাপের টিকেট জেতার সুযোগ ছাড়াও পছন্দের দলের জার্সি এবং নিশ্চিত ৫০ টাকা ছাড় পাওয়ারও সুযোগ থাকছে।

যেভাবে অংশ নেবেন- 

ক্যাম্পেইনে অংশ নিতে আপনার কাছের দোকান থেকে ১০০ মিলি শেভিং ফোম এবং ৫০ মিলি আফটার শেভ লোশন এবং ব্লু প্যাশন বডি স্প্রে কিনতে হবে। 

এরপর ফ্যান কিটের প্যাকের গায়ে থাকা কিউআর স্ক্যান করে ভেতরে থাকা ইউনিক কোড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় অংশগ্রহণকারীকে অবশ্যই ব্যক্তিগত তথ্য এবং ওয়েবসাইটে থাকা প্রশ্নের উত্তর দিতে হবে। 

উত্তরদাতাদের মধ্য থেকে সৌভাগ্যবান ২ জন বিজয়ীকে কাতারে বিশ্বকাপ ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ করে দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। এছাড়া, সৌভাগ্যবান আরও ৫০০ জন পাবেন নিজের পছন্দের দলের জার্সি।