২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উদ্যোক্তাদের নিয়ে রংপুরে এবি ব্যাংকের কর্মশালা

তাদের স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2024, 09:42 PM

Updated : 10 Mar 2024, 09:42 PM

নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে রংপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে এবি ব্যাংক পিএলসি।

কর্মশালা শেষে নারী উদ্যোক্তাদের মাঝে সনদ ও স্মার্ট কার্ডের মাধ্যমে ‘সহজ’ ঋণ বিতরণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তাসহ এবি ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও এজেন্টরা উপস্থিত ছিলেন।