১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিকাশের আয়োজনে স্কুলে স্কুলে আবার বিজ্ঞান উৎসব

‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগান নিয়ে দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান উৎসব হবে।

বিকাশের আয়োজনে স্কুলে স্কুলে আবার বিজ্ঞান উৎসব
বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ২০২৪’ আয়োজনে বিকাশের সঙ্গে মঙ্গলবার বিজ্ঞান চিন্তার চুক্তি সই হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:49 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

সারাদেশের স্কুল শিক্ষার্থীদের জন্য তৃতীয়বারের মতো ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ২০২৪’ আয়োজন করতে যাচ্ছে বিকাশ ও বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিজ্ঞানচিন্তার প্রধান কার্যালয়ে এ বিষয়ে তাদের একটি চুক্তি হয়েছে।

বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম এবং বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

বিকাশ জানিয়েছে, এ আয়োজনে ‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগান নিয়ে দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান উৎসব হবে। 

উৎসবে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প প্রদর্শনের সুযোগ পাবে। থাকবে কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক আলোচনা, রোবট প্রদর্শনী, বই প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা, বিজ্ঞান ম্যাজিকসহ নানা আয়োজন।

বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান প্রকল্পে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত বিজ্ঞান উৎসব আয়োজন করা হবে। চূড়ান্ত পর্বে সেরাদের জন্য থাকবে পুরস্কার ও সম্মাননাপত্র। 

বিজ্ঞান ও প্রযুক্তিমনস্ক জাতি গঠনে শিক্ষা জীবন থেকেই বিজ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির, রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট সায়মা আহসান, দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার চুক্তি সইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।