২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক দিনে ১০ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

এর আগে গত ৬ জানুয়ারি এ বছরে এক দিনে সর্বোচ্চ ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 08:54 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

চলতি মাসে এক দিনে সর্বোচ্চ ১০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে কেনার তথ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত ৬ জানুয়ারি এ বছরে এক দিনে সর্বোচ্চ ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনেছিল কিনেছিল বাংলাদেশ ব্যাংক। সেদিনের দর ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

আর চলতি ২০২৫-২৬ অর্থবছরে গত ১৫ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ৩৫ কোটি ৩০ লাখ ডলার কেনেছিল কেন্দ্রীয় ব্যাংক। সেদিন প্রতি ডলার কেনা হয় ১২১ টাকা ৭৫ পয়সায়।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মে মাসে এ নিয়ে মোট ৩১ কোটি ডলার কেনা হয়েছে ব্যাংকগুলো থেকে।

সবশেষ গত বৃহস্পতিবার চার কোটি ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের এ পর্যন্ত বাজার থেকে মোট ৫৯৮ কোটি ৩৫ লাখ ডলার কিনেছে নিয়ন্ত্রক সংস্থাটি।