২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরে বিকাশে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ‘৬৫%’

দেশে থাকা ৪০ লাখের বেশি বিকাশ অ্যাকাউন্টে প্রবাসীরা বৈধপথে এই রেমিটেন্স পাঠিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 09:22 PM

Updated : 26 Aug 2026, 11:16 AM

সদ্যসমাপ্ত ২০২৪ সালে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ ৬৫ শতাংশের বেড়েছে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, দেশে থাকা ৪০ লাখের বেশি বিকাশ অ্যাকাউন্টে প্রবাসীরা বৈধপথে এই রেমিটেন্স পাঠিয়েছেন।

বিকাশ বলছে, প্রবাসীরা যাতে সহজে ও নিরাপদে রেমিটেন্স পাঠাতে পারেন, সেজন্য একটি শক্তিশালী ‘ইকোসিস্টেম’ তৈরি করেছে তারা। 

বর্তমানে বিশ্বের ১৪০টির বেশি দেশ থেকে ১১০টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (এমটিও) মাধ্যমে দেশের ২৫টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট হয়ে রেমিটেন্স পৌঁছে যাচ্ছে প্রাপকের বিকাশ অ্যাকাউন্টে।

যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বিকাশে রেমিটেন্স পাঠানো বা গ্রহণ করা যায়। সেজন্য বার বার ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। 

বিকাশ অ্যাকাউন্ট থেকেই রেমিটেন্সের অর্থ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মত ইউটিলিটি সেবার বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সেবার ফি পরিশোধ, অনুদান দেওয়াসহ বিভিন্ন লেনদেন করা যায় ঘরে বসেই।

বিকাশে এখন রেমিটেন্সের টাকা ক্যাশ আউট করার খরচও কমেছে। দেশজুড়ে ১৯টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে হাজারে ৭টাকা চার্জে ক্যাশ আউট করতে পারছেন প্রবাসীর স্বজনরা।

এছাড়া বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রায়ই বিভিন্ন ধরনের ‘অফার’ নিয়ে আসছে বিকাশ।