দারাজের সঙ্গে ওয়েভমেকারের যাত্রা
“এই পার্টনারশিপের ফলে আমাদের মিডিয়া মার্কেটিং আরও শক্তিশালী হবে,” বলেন তালাত রাহিম।
দেশের শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে মিডিয়া এজেন্সি ওয়েভমেকার বাংলাদেশ।
বুধবার বনানীতে দারাজের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দারাজ জানায়, দুই প্রতিষ্ঠানের অংশীদারিত্বের ফলে এখন থেকে দারাজের মিডিয়া কৌশল, পরিকল্পনা; টিভি, রেডিও ও প্রিন্ট মিডিয়াসহ ডিজিটাল মিডিয়া বায়িং পরিচালনার কাজ করবে ওয়েভমেকার বাংলাদেশ।
দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার তালাত রাহিম বলেন, “ওয়েভমেকারের মিডিয়া সংক্রান্ত দক্ষতা এবং অভিজ্ঞতার প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের পার্টনারশিপের ফলে দারাজের মিডিয়া পদচারণা আরও সমৃদ্ধ হবে, একইসাথে পুরো প্রক্রিয়া আরও সাবলীল হবে।
“এই পার্টনারশিপের ফলে আমাদের মিডিয়া মার্কেটিং আরও শক্তিশালী হবে, একইসাথে আমাদের স্টেকহোল্ডাররাও এর সরাসরি প্রভাব লক্ষ্য করতে সক্ষম হবে।”
ওয়েভমেকার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম বলেন, “আমরা মনে করি এই পার্টনারশিপ আমাদের ব্যাতিক্রমধর্মী এবং যুগান্তকারী দক্ষতার স্বীকৃতিস্বরূপ কাজ করবে। একইসাথে আমরা বিশ্বাস করি মিডিয়ার ক্ষেত্রে আমাদের দূরদর্শিতা, অভিজ্ঞতা ও ক্লায়েন্টদের জন্য আমাদের আন্তরিক ডেডিকেশন মিডিয়ায় দারাজকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোসতাহিদাল হক ও চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস, ওয়েভমেকার বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হাসান ফারুক।
