২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক প্রশাসনে রদবদল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক বিভাগে ১১ জন কাস্টমস্ কমিশনারের দপ্তর বদল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 06:56 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

রোববার জারি করা এক প্রজ্ঞাপনে দুজন অতিরিক্ত কমিশনারকেও পদোন্নতি দিয়ে কমিশনার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপণ অনুযায়ী, পানগাঁও কাস্টমস্ কমিশনার মাসুদুল কবিরকে কমলাপুর আইসিডিতে, ঢাকা (পশ্চিম) ভ্যাট এর কমিশনার সাইফুল ইসলামকে ঢাকা কাস্টমস্ বন্ড কমিশনারেটে, চট্টগ্রাম ভ্যাট আপীল কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়াকে চট্টগ্রাম ভ্যাটে, খুলনা ভ্যাট এর কমিশনার  আল আমিন প্রামানিককে মংলা কাস্টমস্ হাউসে এবং তার স্থলে দেওয়া হয়েছে মংলার কমিশনার কে এম অহিদুল আলমকে।

এছাড়া আবদুল মান্নান শিকদারকে চট্টগ্রাম বন্ড কমিশনারেট থেকে রাজশাহী ভ্যাটে, চট্টগ্রাম ভ্যাটের কমিশনার জামাল হোসেনকে যশোর ভ্যাটে, ঢাকা বন্ড কমিশনারেটের শহীদুল ইসলামকে চট্টগ্রাম ভ্যাট আপীলে, কমলাপুর আইসিডির কমিশনার এস এম হুমায়ন কবিরকে শুল্ক মূল্যায়ন পরিদপ্তরে, যশোর ভ্যাটের কমিশনার শফিকুল ইসলামকে চট্টগ্রাম বন্ড কমিশনারেটে এবং কুমিল্লা ভ্যাটের কমিশনার এনামুল হককে ঢাকা (পূর্ব) ভ্যাটের দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে অতিরিক্ত কমিশনার মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে চলতি দায়িত্বে ঢাকা (পশ্চিম) ভ্যাটের কমিশনার এবং মোস্তবা আলীকে কমিশনার পানগাঁও কাস্টম হাউস এর চলতি দায়িত্বে দেয়া হয়েছে।

রাজস্ব প্রশাসনকে গতিশীল করতে ‘যোগ্য লোককে যোগ্য পদে পদায়ন’- এর  অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।