২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের আইসিটি খাতে আরো বিনিয়োগ দরকার: আইটিইউ মহাসচিব

বাংলাদেশের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ খাতে আরো বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিয়েছেন আন্তর্জাতিক টেলিযোগাযোগ সমিতির মহাসচিব হৌলিন ঝাও।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 10:12 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে এই আহ্বান জানান তিনি।

তিনি বলেছেন, “বাংলাদেশের আইটি খাতে আরো বিনিয়োগ বাড়ানো উচিত।”

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “তথ্য ও প্রযুক্তি খাতে বাংলাদেশের বটমস্ আপ পলিসির প্রশংসা করেছেন আইটিইউর সেক্রেটারি জেনারেল।

হৌলিন আইটিইউর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান।

আগামী মে মাসে জেনেভায় আইটিইউর একশো পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের কৃত্রিম উপগ্রহ দরকার।

 ২০১৭ সালে বাংলাদেশ কৃত্রিম উপগ্রহ উত্তোলন করবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আব্দুস সোবহান সিকদার উপস্থিত ছিলেন।

পরে ভুটানের আইসিটি মন্ত্রী ডি এন জানগাযেল, নেপালের আইসিটি মন্ত্রী মিনেন্দ্র প্রসা রিজা এবং মালদ্বীপের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ আদিম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

শামীম চৌধুরী বলেন, “বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের তিন দেশের মন্ত্রীরা প্রশংসা করেছেন।”

ভুটানের আইসিটি মন্ত্রী ডি এন জানগাযেল, নেপালের আইসিটি মন্ত্রী মিনেন্দ্র প্রসা রিজা এবং মালদ্বীপের উপ-স্বরাষ্ট্র মন্ত্রী আহমেদ আদিম বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন।

শেখ হাসিনাকে ভুটান, নেপাল ও মালদ্বীপে আমন্ত্রণ জানান ডি এন জানগাযেল, মিনেন্দ্র প্রসা রিজা এবং আহমেদ আদিম।

এই অঞ্চলেল তথ্য প্রযুক্তি ও যোগোযোগ খাতের নেতৃত্ব বাংলাদেশ দেবে বলেও মন্তব্য করেন ডি এন জানগাযেল, মিনেন্দ্র প্রসা রিজা এবং আহমেদ আদিম।